1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জে আওয়ামীলীগ ও যুবলীগের ৬ নেতা কারাগারে

  • আপডেটের সময়: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৫৬ ভিউ

সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় জেলা ও দায়রা জজ আদালত আওয়ামী লীগ ও যুবলীগের ছয় নেতার জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

(১৪ মে) বুধবার দুপুর ১২টার দিকে তাঁরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক হেমায়েত উদ্দিন তা নাকচ করে দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মল্লিক মইন উদ্দিন সুহেল।

কারাগারে পাঠানো ছয় নেতা হলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর দাস, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি ফজলুল হক, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহশান শাহ উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক উকিল আলী।

এর আগে আসামিরা উচ্চ আদালত থেকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ বুধবার তাঁরা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তবে আদালত ছয়জনের জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত বছরের ৪ আগস্ট সুনামগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনার এক মাস পর, ৪ সেপ্টেম্বর আহত যুবক জহিরের ভাই দ্রুত বিচার আইনে সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে মামলা করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com