1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

  • আপডেটের সময়: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৩৯ ভিউ

সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. সামছু মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

(১৯ মে) সোমবার ভোরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর চিনাকান্দি বিওপি সংলগ্ন ১২১০/১০-এস সীমান্ত পিলারের পাশে ঘটনাটি ঘটে। আহত সামছু মিয়া সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার রাজাপাড়া গ্রামের বাসিন্দা সত্তার মিয়ার ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, সামছু মিয়াসহ আরও চারজন বাংলাদেশি চোরাচালানী মালামাল আনার উদ্দেশ্যে অবৈধভাবে আনুমানিক ১৫০ গজ ভারতের ভেতরে প্রবেশ করেন। বর্তমানে ওই সীমান্ত এলাকার ভারতীয় অংশে কারফিউ জারি থাকায় বিএসএফ সদস্যরা তাদের বাধা দেন। এ সময় চোরাকারবারীদের সঙ্গে বিএসএফের সংঘর্ষ সৃষ্টি হলে রাজাপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের ছত্রভঙ্গ করতে গুলি চালায়। এতে সামছু মিয়া বাম কাঁধে গুলিবিদ্ধ হন।

পরে তারা দ্রুত বাংলাদেশে পালিয়ে আসেন এবং আহত সামছু মিয়াকে স্থানীয়ভাবে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটেলিয়ন (২৮ বিজিবির) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় বিজিবির টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। একইসঙ্গে, সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com