1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

তাহিরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি,৬ ফার্মেসিকে জরিমানা

  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৯০ ভিউ

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাসপাতাল রোড এলাকায় মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ বিক্রির অভিযোগে ৬টি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ আলম শান্তনু।অভিযান চলাকালে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী ৬টি ফার্মেসিকে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এ সময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ জব্দ করা হয়।

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন সুনামগঞ্জ ঔষধ তত্ত্বাবধায়ক মিঠুন সাহা এবং সহায়তা করে তাহিরপুর থানা পুলিশ।

তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ আলম শান্তনু জানান, জনস্বার্থে এধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com