1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

সুনামগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৭৬ ভিউ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের রায়পুর গ্রামে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।বুধবার (২৯ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- রায়পুর গ্রামের আলাল মিয়ার ছেলে সাকিন মিয়া (৩) ও একই গ্রামের সাদিকুল মিয়ার মেয়ে নওশীন (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল পৌনে তিনটার দিকে দুই শিশু বাড়ির উঠানে খেলাধুলা করছিল।একপর্যায়ে তারা সবার অগোচরে বাড়ির সামনে থাকা একটি ডোবার পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা শিশুদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।এরপর বিকেল ৪টার দিকে ডোবা থেকে সাকিনের এবং সন্ধ্যা ৬টার দিকে নওশীনের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকুরাটি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোহেল মিয়া বলেন, এটি একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা।দুই পরিবারের ওপর নেমে এসেছে শোকের ছায়া।’

‎ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, ‘ঘটনাটি শুনেছি।এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com