1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেটের সময়: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৭১ ভিউ

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মইনুল ইসলাম কুদ্দুছ (২৪) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামে নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত মইনুল ইসলাম কুদ্দুছ ইসলামপুর গ্রামের মৃত মাহমদ মিয়ার ছেলে।

শনিবার (১ নভেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) উমর ফারুক জানান, মইনুল ইসলাম কুদ্দুছকে তার নিজ শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলন্ত পাওয়া যায়। তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মানসিক অশান্তিতে ভুগছিলেন বলে জানা গেছে।এ ঘটনায় জগন্নাথপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com