তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি তানভীর (২০)–কে গ্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতার হওয়া তানভীর তাহিরপুর উপজেলার পাটাবুকা গ্রামের তাজুল হকের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ নভেম্বর) রাতে তাহিরপুর থানার সুলেমানপুর ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে তানভীরকে আদালতে পাঠানো হবে।
র্যাবের প্রাথমিক তথ্যে জানা গেছে, গত ১২ অক্টোবর বিকেলে ভিকটিম বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তানভীর তাকে চাচাতো ভাইয়ের বসতঘরে ডেকে নিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে।পরে ভিকটিমের বাবা মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে পাশের ঘর থেকে মেয়ের চিৎকার শুনে ঘটনাস্থলে যান এবং মেয়েকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান।
ঘটনার পর তানভীর পালিয়ে যায়।এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে তাহিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
Leave a Reply