সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের মারপশি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার সুরমা ইউনিয়নের মারপশি গ্রামের মৃত রিয়াছত আলীর ছেলে আব্দুল লতিফ (৬০), করম আলীর স্ত্রী নেহার বেগম (৫০) এবং খাগুড়া গ্রামের মৃত ওয়ারিছ আলীর ছেলে ফরিদ মিয়া (৩৯)।
পুলিশ জানায়, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হকের দিক নির্দেশনায় এসআই মোহন রায়ের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ১৪২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে তাদের সোপর্দ করা হয়েছে।
Leave a Reply