দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের বিশেষ অভিযানে ৭২ বোতল ভারতীয় মদসহ জাকারিয়া (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে।
আটককৃত জাকারিয়া উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চানপুর গ্রামের সোলেমান মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শনিবার (৮ নভেম্বর) রাতে দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হকের দিকনির্দেশনায় এসআই রফিজুল মিয়ার নেতৃত্বে এএসআই আলী আকবর বাবুল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উপজেলার গিরিশনগর এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালীন সন্দেহভাজন মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ভারতীয় ৪৫ বোতল অফিসার্স চয়েস এবং ২৭ বোতল এসি ব্ল্যাক মদ উদ্ধার এবং জাকারিয়াকে আটক করা হয়।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন,এ ঘটনায় দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply