1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

তাহিরপুরে প্রশাসনের অভিযানে ৫ লাখ টাকার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

  • আপডেটের সময়: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৮৫ ভিউ

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৃহত্তর টাঙ্গুয়ার হাওরে হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকার চায়না দুয়ারী ও মশারি জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শান্তনু।

জানা যায়, টাঙ্গুয়ার হাওরের আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে অসাধু জেলে চক্র চায়না দুয়ারী জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ শিকার করে আসছিল।এ বিষয়ে গোপন সংবাদ পাওয়ার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে বিপুল পরিমাণ চায়না দুয়ারী ও মশারি জাল জব্দ করে স্থানীয় জনগণের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।জব্দ করা জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।

অভিযান চলাকালে তাহিরপুর থানা পুলিশের সদস্য,আনসার বাহিনীর সদস্য, স্থানীয় সংবাদকর্মী এবং কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

সত্যতা নিশ্চিত করে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শান্তনু বলেন, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com