1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

চোরাচালান বিরোধী অভিযান: সুনামগঞ্জে ভারতীয় পণ্য জব্দ

  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৮৪ ভিউ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৮ বস্তা ভারতীয় পেয়াঁজ ও ৪০ হাজার শলাকা নাসির বিড়ি আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোররাতে ধনপুর ইউনিয়নের গামাইতলা এলাকায় থেকে এসব পন্য জব্দ করা হয়।

পুলিশ জানায়,বিশ্বম্ভপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আকবর হোসেনের নির্দেশনায় ওসি (তদন্ত) ওয়ালী আশরাফ খান এর নেতৃত্বে এসআই মনির হোসেন, এএসআই আব্দুর রব, কনেষ্টবল অজয় দেব, রায়ফুল, সোহাগ, জুনায়েদসহ সংঙ্গীয় ফোর্স নিয়ে গামাইতলা এলাকার সাবেক মেম্বার ফারুক মিয়ার বাড়ির পেছনে চোরাকারবারিরা ভারতীয় পণ্য নাসির বিড়ি এবং পেয়াঁজ এনে রাখে এমন গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালায়।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।পরে পুলিশ আশপাশের জঙ্গল এবং ৩টি ঘরের পিছন থেকে ৫৮ বস্তায় ১ হাজার ৭৫০ কেজি অবৈধ ভারতীয় পেঁয়াজ এবং ৪০ হাজার শলাকা ভারতীয় নাসির বিড়ি জব্দ করেন।

‎বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকবর হোসেন জানান, রাতের আধাঁরে কিছু কিছু এলাকা দিয়ে ভারতীয় চোরাই পণ্য আসে এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com