1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

  • আপডেটের সময়: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৯০ ভিউ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে কুলাউড়া–জুড়ী আঞ্চলিক মহাসড়কের আছুরীঘাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গীরাই গ্রামের মো. দুলু মিয়ার ছেলে জাবেদ আহমেদ (১৯) এবং একই উপজেলার ভবানীপুর গ্রামের মো. নুরু মিয়ার ছেলে রিয়াদুল ইসলাম (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে জাবেদ ও রিয়াদুল কুলাউড়ার দিকে যাচ্ছিলেন।এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপ ভ্যান সজোরে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।এতে তারা দুজনই ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com