মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিজিবির অভিযানে ৩ হাজার ৮২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আব্দুস সালাম (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত মোঃ আব্দুস সালাম জুড়ী উপজেলার পশ্চিম বটুলী গ্রামের মোঃ ওসমান আলীর ছেলে।
বিজিবি জানায়, বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অধীনস্থ ফুলতলা বিওপির একটি বিশেষ টহলদল জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের ফুলতলা এলাকায় এ অভিযান পরিচালনা করে।অভিযানকালে ৩ হাজার ৮২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুস সালামকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে,উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ৪৬ হাজার টাকা।এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, আটককৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply