মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় অবৈধভাবে প্রাকৃতিক টিলা কাটার দায়ে ফারুক আহমদ নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।এ সময় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, মোহাম্মদনগর এলাকায় অবৈধভাবে প্রাকৃতিক টিলা কাটার সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। অভিযানকালে টিলা কাটার প্রমাণ পাওয়া গেলে ফারুক আহমদকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(চ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী জানান, অবৈধভাবে টিলা কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply