1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
শ্রীমঙ্গলে অবৈধ বালু ভর্তি ট্রাক জব্দ ও জরিমানা - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :

শ্রীমঙ্গলে অবৈধ বালু ভর্তি ট্রাক জব্দ ও জরিমানা

  • আপডেটের সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪২ ভিউ

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত এক ট্রাক বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৯ ডিসেম্বর) সাতগাঁও বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে বালুভর্তি ট্রাকটি জব্দ করা হয়।

এ সময় ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে অভিযুক্ত মো. মোদাচ্ছির মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিনের দিকনির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন।

প্রশাসন সূত্রে জানানো হয়,পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।পাশাপাশি অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com