ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ গতকাল নিজের ব্যক্তিগত ফেইসবুক আইডিতে এমনটাই জানিয়েছেন হবিগঞ্জ১ আসনের জতীয় নাগরিক পার্টি’র মনোনয়ন প্রত্যাশী নাজমুল ইসলাম। তিনি বলেন আমি বিশ্বাস করি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ ও দেশের মানুষ । তাই এনসিপির সকল নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সমর্থকদের প্রতি উদাত্ত আহ্বান ব্যক্তিগত পছন্দ–অপছন্দের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে এবং জুলাই সনদ ও গণভোটে হ্যা ভোটের জন্যও সবার প্রতি আহবান জানিয়ে বলেন জোটের প্রার্থী শাজান ভাইয়ের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। আমরা ঐক্য ঐক্যবন্ধ ভাবে কাজ করলে কোন শক্তিই আমাদের পরাজিত করতে পারবে না, এবং নবীগঞ্জ বাহুবলে উন্নয়নের পরিবর্তন অনিবার্য হবে বলে তিনি মনে করেন। চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত একটি নিরাপদ, মানবিক ও উন্নত হবিগঞ্জ১ আসন গড়তে আমরা সবাই মিলে শাজাহান আলীর বিজয় নিশ্চিত করতে সবাইকে আহব্বান করেন।
Leave a Reply