1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ২ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

  • আপডেটের সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৭ ভিউ

বার্তা ডেস্ক :: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামালসহ একটি পাথরবোঝাই ট্রাক জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে এ অভিযান চালায়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাক বিজিবির টহলদলকে দেখে হঠাৎ দিক পরিবর্তনের চেষ্টা করে। ট্রাকটির গতিবিধি সন্দেহজনক হলে বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে বিজয়নগরের ইব্রাহিমপুর এলাকা থেকে সেটি আটক করেন।

পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে পাথরের স্তূপের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়।উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ৩৬৯ পিস ভারতীয় উন্নতমানের শাড়ি, ৮৩ পিস লেহেঙ্গা, ৫৭০ কেজি জিরা এবং ১৭ হাজার ৯৫২ পিস বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী।এ সময় পাথরবোঝাই ট্রাকটিও জব্দ করা হয়।

বিজিবির জানিয়েছে, জব্দকৃত চোরাচালানি মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮৯ লাখ ৬ হাজার ৮০০ টাকা।উদ্ধার করা মালামাল আখাউড়া কাস্টমস হাউজে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com