1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কম্বল জব্দ - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কম্বল জব্দ

  • আপডেটের সময়: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৯৯ ভিউ

বার্তা ডেস্ক :: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির সময় সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের মালবাহী বগি থেকে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল ও শাড়ি উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

জানা যায়, শুক্রবার (২ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ১ নম্বর প্লাটফরমে দাঁড়িয়ে থাকা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়।এ সময় ট্রেনের মালবাহী বগিতে তল্লাশি চালিয়ে পাঁচ বস্তায় রাখা ৮২ পিস ভারতীয় কম্বল এবং দুই বস্তায় রাখা ১০৫ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।

রেলওয়ে পুলিশ জানায়, জব্দ করা ভারতীয় শাড়ি ও কম্বলের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ টাকা।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান,এসব পণ্য পাচারের সঙ্গে কারা জড়িত, কোথা থেকে পণ্যগুলো ট্রেনে তোলা হয়েছে—তা জানতে তদন্ত চলছে।জব্দ করা মালামাল বর্তমানে আখাউড়া রেলওয়ে থানায় হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com