1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
কমলগঞ্জে র‍্যাবের অভিযানে ৫টি এয়ারগান উদ্ধার - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :

কমলগঞ্জে র‍্যাবের অভিযানে ৫টি এয়ারগান উদ্ধার

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৬২ ভিউ

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ থানাধীন মাধবপুর ক্লাব বাংলা রোডের পাত্রখোলা শ্মশান সংলগ্ন একটি ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি এয়ারগান উদ্ধার করেছে র‍্যাব-৯।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল এ অভিযান পরিচালনা করে।তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত এয়ারগানগুলো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত এয়ারগানগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্তে র‍্যাবের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

একই সঙ্গে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com