মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৯টি এয়ারগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
র্যাব-৯ সূত্রে জানা যায়, রোববার (২৫ জানুয়ারী) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানাধীন আদমপুর ইউনিয়নের কাটাবিল রোডের কলাবাগান এলাকায় অভিযান চালানো হয়।এ সময় রাস্তার পাশের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি এয়ারগান উদ্ধার করা হয়।
এরপর একই দিন রাত আনুমানিক ১২টার দিকে মৌলভীবাজার সদর থানাধীন কাগাবলা ইউনিয়নের গোপলা নদীর পশ্চিম পাশে আরেকটি অভিযান পরিচালনা করা হয়।সেখানে ঝোপের ভেতর প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় আরও ৪টি এয়ারগান উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত এয়ারগানগুলো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সংগ্রহ করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং এয়ারগানগুলোর সঙ্গে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত এয়ারগানগুলো সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে মৌলভীবাজার জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছ।
এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply