1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
মৌলভীবাজারে বিজিবির অভিযানে ৩টি পাইপগান ও বিস্ফোরক উদ্ধার - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুরে পরিত্যক্ত অবস্থায় ১টি এয়ারগান উদ্ধার সিলেটে ইয়াবা ও মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে সিদ্ধান্ত অমান্য করায় বিএনপির ২৫ নেতা বহিষ্কার সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ নুরুল আমিন গ্রে’ফতার নবীগঞ্জে মানসিক রোগে আক্রান্ত যুবকের আ*ত্মহত্যা হবিগঞ্জ-১ আসনে শেখ সুজাত মিয়াকে ভোট দেওয়ার আহ্বান প্রবাসী সমাজসেবক গোলাম রব্বানীর হবিগঞ্জ-১ এ রেজা-সুজাতের হাড্ডাহাড্ডি লড়াই, সরগরম নির্বাচনী মাঠ মাধবপুরে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ নবীগঞ্জে আওয়ামীলীগ নেতার লোকজনের হামলায় রক্তাক্ত সাংবাদিক পরিবার

মৌলভীবাজারে বিজিবির অভিযানে ৩টি পাইপগান ও বিস্ফোরক উদ্ধার

  • আপডেটের সময়: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০০ ভিউ

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকা থেকে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও ৩টি পাইপগান উদ্ধার করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)।

সোমবার (২ ফেব্রুয়ারী) দিবাগত রাতে বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সোমবার রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে বড়লেখা উপজেলার নিউ পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৩৭৫/এম-এর কাছ দিয়ে কয়েকজন দুষ্কৃতিকারী বিস্ফোরক ও অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশ করেছে—এমন গোপন তথ্য পায় বিজিবি। খবর পাওয়ার পর বিয়ানীবাজার ৫২-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজনের নেতৃত্বে একটি টহল দল এবং বড়লেখা উপজেলার নির্বাচনী বেইজ ক্যাম্প (ছোটলেখা উচ্চ বিদ্যালয়) থেকে মেজর এম জাহিদের নেতৃত্বে আরেকটি টহল দল যৌথভাবে অভিযান পরিচালনা করে।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে সীমান্তবর্তী গভীর জঙ্গলের দিকে পালিয়ে যায়।পরে সীমান্ত পিলার ১৩৭৫/এম থেকে আনুমানিক দুই থেকে তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিস্ফোরক ও অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

বিজিবি জানায়,উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ২৪টি পাওয়ার জেল নাইনটি উচ্চ বিস্ফোরক, ২৩টি ডেটোনেটর,১৫ মিটার ডেটোনেটর কর্ড এবং ৩টি পাইপগান।

এ বিষয়ে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন বলেন, উদ্ধারকৃত বিস্ফোরক ও অবৈধ অস্ত্রের ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সব গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় কার্যক্রম চালানো হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com