বার্তা ডেস্ক :: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার শাহবাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত দুইজন প্রাইভেট কারের যাত্রী।
নিহতরা হলেন- নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের হাসিনা বেগম (৬৫) ও তার ছেলে আমজাদ হোসেন (৪৬)।
এ ঘটনায় প্রাইভেটকারে থাকা আরও তিনজন আহত হয়েছেন। তারা হলেন- দুর্ঘটনায় নিহত আমজাদ হোসেনের ছেলে চাঁদ (১২) ও হৃদয় (২৫) এবং বোন নিলুফা আক্তার (৩৬)। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রাইভেট কারে আমজাদ হোসেন তাঁর মা, বোন ও দুই ছেলেকে নিয়ে নরসিংদী থেকে সিলেটে যাচ্ছিলেন।মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সরাইলের শাহবাজপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাইভেট কার দুমড়েমুচড়ে যায়।পরে পাঁচজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসক মা-ছেলেকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় হাইওয়ে পুলিশ গাড়ি দুটি জব্দ করেছ।দুটি গাড়ির চালক পালিয়ে গেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন,এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply