1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
জামালপুরে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জে মোবাইল কোর্ট অভিযানে তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে জঙ্গল থেকে নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত ম’রদেহ উদ্ধার জামালপুরে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের মাধবপুরে বিজিবির অভিযানে ৭৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহিতা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী বিএনপি সংস্কারের সাথে প্রতারণা করেছে — নাহিদ ইসলাম আজ পবিত্র মাহে রমজানের রহমতের প্রথম দিন রমজানেই পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড রমজান মাস উপলক্ষে ব্যাংক লেনদেন করতে পারবেন যে সময়

জামালপুরে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

  • আপডেটের সময়: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৯ ভিউ

বার্তা ডেস্ক :: জামালপুরে পুলিশের চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারী) দুপুর দেড়টার দিকে শেরপুর ব্রিজ এলাকার দক্ষিণ পাশে সড়কে স্থাপিত চেকপোস্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শেরপুর সদর উপজেলার চরমুচুরিয়া ইউনিয়নের কেন্দুয়ার চর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদ।

স্থানীয়রা জানান, জুমার নামাজের সময় ওই এলাকায় পুলিশ সদস্যরা চেকপোস্টে ডিউটি করছিলেন।এ সময় শেরপুরগামী একটি ট্রাককে থামানোর জন্য ইশারা করেন পুলিশ সদস্যরা। ট্রাকটির পেছনে থাকা একটি মোটরসাইকেল পাশ কাটিয়ে বের হওয়ার চেষ্টা করে। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদের মৃত্যু হয়।তাদের সঙ্গে থাকা এক শিশু অলৌকিকভাবে বেঁচে যায়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, পুলিশের চেকপোস্টে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে।তাদের বাড়ি শেরপুর সদর উপজেলার চরমুচারিয়া ইউনিয়নে।ঘটনাস্থল জামালপুর জেলায় পড়েছে বিধায় বিষয়টি জামালপুর সদর থানা পুলিশ দেখছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com