মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার (২১ ফেব্রুয়ারী) রাত দেড়টার দিকে মৌলভীবাজার–শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন-কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের কালেঙ্গা গ্রামের বাসিন্দা অটোরিকশাচালক আলী নুর (৩৫), মৌলভীবাজার শহরের দরগা মহল্লা এলাকার রুবেল মিয়া (৩০) ও রেহান মিয়া (২৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাতে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশা চালকসহ দুইজন নিহত হন।পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে গুরুতর আহত আরও একজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply