1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  5. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  6. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

কুমিল্লায় ট্রাকচাপায় প্রাণ গেল দুই বোনের

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৪ ভিউ

বার্তা ডেস্ক :: কুমিল্লার মনোহরগঞ্জে সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় কুমিল্লা-নোয়াখালী ফোরলেন সড়কের কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত মোবারক হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৬৫) এবং তার বড় বোন লাকসাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাজিমুড়া গ্রামের মৃত আবুল খায়েরের স্ত্রী আনোয়ারা বেগম (৭০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারের আগমুহূর্তে দুই বোন সড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে আসার জন্য সড়ক পার হচ্ছিলেন।এ সময় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় তারা সড়কের ওপর ছিটকে পড়ে এবং ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com