1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেটের সময়: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৯ ভিউ

বার্তা ডেস্ক :: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় র‍্যাব-৯ এর অভিযানে ২০ কেজি গাঁজাসহ রেনু মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃত রেনু মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার দেওড়া এলাকার বাসিন্দা।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বিজয়নগর থানাধীন বিষ্ণুপুর ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।পরে আটককৃত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে তার হেফাজতে থাকা পাঁচটি বান্ডিল তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেনু মিয়া জানান, তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত গাঁজাসহ তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com