বার্তা ডেস্ক :: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় র্যাব-৯ এর অভিযানে ৬ কেজি গাঁজাসহ মোঃ আশিক মিয়া (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত মোঃ আশিক মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার জগন্নাথপুর এলাকার বাসিন্দা।
র্যাব-৯ সূত্রে জানা যায়, বুধবার (১১ মার্চ) রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল আখাউড়া থানাধীন ধরখার ইউনিয়নের তন্তর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।পরে আটককৃত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে তার হেফাজতে থাকা একটি ব্যাগ তল্লাশি করে খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ আশিক মিয়া জানান, তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত গাঁজাসহ তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply