1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
খেজুরের রস পান করতে চাওয়াই কাল হলো তিন বন্ধুর - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বাহুবলে আওয়ামী লীগ নেতার উপস্থিতিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন, ইউএনও-ওসির প্রতি নিন্দার ঝড় নবীগঞ্জ উপজেলা এনসিপি কর্তৃক ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত চুনারুঘাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সিলেটে বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভিডিও প্রকাশের পর নবীগঞ্জে প্রচারণা সামগ্রী অপসারণে প্রশাসনের অভিযান ভালোবাসার টানে পাকিস্তানি যুবক লাখাইয়ে ওসমানীনগরে চালককে হত্যা করে সিএনজি ছিনতাই কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ যুবক আটক জৈন্তাপুরে ৬৫ পিস ভারতীয় কম্বলসহ যুবক আটক কোম্পানীগঞ্জে বিজিবির ওপর মাদক কারবারিদের হামলা, ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ

খেজুরের রস পান করতে চাওয়াই কাল হলো তিন বন্ধুর

  • আপডেটের সময়: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১১২ ভিউ

খেজুরের রস পান করতে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে কালিনগর যাওয়ার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার হিরণ্যকান্দি সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের পাশে এ ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অপর মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহতরা হলেন গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার পোনা কাদিরপাড়া গ্রামের বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৬), একই গ্রামের বিশ্বদাসের ছেলে দীপু দাস (১৫) ও পিংগলিয়া গ্রামের মনির মৃধার ছেলে মো. হৃদয় মৃধা (১৮)।

পরিবার সূত্রে জানা যায়, শখের বসে খেজুর রস খাওয়ার উদ্দেশ্যে খুব ভোরে বাড়ি থেকে বন্ধুরা মিলে বোয়ারমারী উপজেলার কালিনগর যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার হিরণ্যকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

ফরিদপুরের ভাংগা হাইওয়ে পুলিশের ওসি মো. রকিবুজ্জামান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশার কারণে ঢাকা -খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় মোটরসাইকেলটিকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দেয়। এতে বাইকে থাকা তিনজনই নিহত হন।

 

সুত্রঃ কালবেলা / ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com