1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব ও মেহেদীকে সাময়িক বরখাস্ত - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব ও মেহেদীকে সাময়িক বরখাস্ত

  • আপডেটের সময়: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৪ ভিউ

বার্তা ডেস্ক :: বিনা অনুমতিতে চাকরিতে অনুপস্থিত থাকায় ডিএমপির সাবেক দুই যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং এস এম মেহেদী হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সোমবার (২৪ ফেব্রুয়ারি) এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

বিপ্লব কুমারকে নিয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, গত ৬ আগস্ট থেকে কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে অবহিত না করে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ওই দিন থেকেই তাকে সাময়িক বরখাস্ত করা হলো।

মেহেদী হাসানকে নিয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ৬ আগস্ট থেকে কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে অবহিত না করে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ওই দিন থেকেই তাকে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালীন বিপ্লব কুমার সরকার বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এবং এস এম মেহেদী হাসান সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী তারা খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার।  ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন অনেকে, এতে আহতের সংখ্যাও অনেক। এসব ঘটনায় এরই মধ্যে বেশ কয়েকজন পুলিশ সদস্য গ্রেপ্তার হয়েছেন। চাকরিচ্যুত হয়েছেন অনেকে। 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com