1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

লাউয়াছড়া বনে আ গু ন: সাড়ে তিন ঘন্টা পর নিয়ন্ত্রনে

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৩ ভিউ

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগুন লেগে প্রায় ১ একর জায়গার ছোট ছোট গাছগাছালি পুড়ে গেছে।

 

বুধবার দুপুর ১টার দিকে লাউয়াছড়া সংলগ্ন হিড বাংলাদেশ এলাকার পিছনের অংশে আগুন লাগে। পরে সেই আগুন হিড বাংলাদেশের একটি টিলার সব পুড়ে যায়, আগুন টিলা ছেড়ে পরে লাউয়াছড়ায় প্রবেশ করে। সেখানে বাঁশ জাতীয় গাছগুলো পুড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় বন বিভাগ ও ফায়ার সার্ভিস যৌথভাবে আগুন নিয়ন্ত্রনে আনে।

 

স্থানীয় সুত্রে জানা যায়, হীড বাংলাদেশের পশ্চিমে টিলা ভূমিতে দুপুরে আগুনের সুত্রপাত হয়। পরবর্তীতে লাউয়াছড়া বনে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে হীড বাংলাদেশের টিলা ভূমি ও লাউয়াছড়া বনের প্রায় ১ একর জায়গা পুড়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী, বনকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনেন।

 

 

স্থানীয়রা জানান, কেউ ইচ্ছাকৃতভাবে বনে আগুন লাগিয়েছে। এই আগুনে বনের প্রাণীরা ভয়ে ছোটাছুটি করতে থাকে। অনেক প্রাণী মারা যাবে, প্রাণীদের আবাসস্থল ধ্বংস হয়েছে। এছাড়া বনের গাছ-গাছালি, লতাপাতা পুড়ে গেছে।

 

কমলগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার মো. ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

https://websites.co.in/refer/168184

 

মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খাঁন বলেন, বুধবার দুপুর ১ টার দিকে আমরা খবর পাই লাউয়াছড়ায় আগুন লেগেছে। পরে সেখানে গিয়ে আমাদের বন বিভাগের কর্মী, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করে আগুন নিয়ন্ত্রনে এনেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। আগুনের সুত্রপাত কিভাবে হয়েছে সেটা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় প্রায় ১ একর জায়গা পুড়ে গেছে।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com