1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
শ্রীমঙ্গলে সরকারি সড়ক ও ছড়া দখলের প্রতিবাদে মানববন্ধন  - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জ-২ আসনের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা, আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ভোটের দিন করণীয় ও বর্জনীয় সিলেটে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তায় বিশেষ নজর ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বিপুল পরিমাণ টাকাসহ আটক বিএনপির বহিষ্কৃত সেই মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব হবিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৩টি এয়ারগান ও গুলি উদ্ধার নির্বাচনী পরিবেশ ভালো, তথাকথিত ভোট ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা দেখছি না: মির্জা ফখরুল মৌলভীবাজারে ২২৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ আজ মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আগামীকাল থেকে টানা ৫ দিন বন্ধ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান

শ্রীমঙ্গলে সরকারি সড়ক ও ছড়া দখলের প্রতিবাদে মানববন্ধন 

  • আপডেটের সময়: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৩৪ ভিউ

মো:রবি উদ্দিন, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি।।মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি সড়ক ও ছড়া দখল করে বিল্ডিং নির্মাণের অভিযোগ এনে নির্মিত বিল্ডিং উচ্ছেদ ও জনৈক আইয়ুব আলী কর্তৃক প্রতিবাদী গ্রামবাসীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১লা মার্চ) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের বাদে আলিশা গ্রামে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, কাওসার মিয়া, আহাদ মিয়া, কালাম মিয়া, রাসেল আহমেদ, ইউনুস মিয়া প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন, বাদে আলিশা গ্রামের আইয়ুব আলী নামে এক ব্যক্তি সরকারি রাস্তা ও আলীয়া ছড়া দখল করে দুইতলা বিশিষ্ট একটি বিল্ডিং নির্মাণ করেন। আমরা গ্রামবাসী এই বিল্ডিং নির্মাণের প্রতিবাদ করলে দখলবাজ আইয়ূব আলী গ্রামবাসীর উপর সন্ত্রাসী হামলা করেন। এতে গ্রামের কয়েকজন মানুষ আহত হন। আমরা এ হামলার প্রতিবাদ জানিয়ে হামলাকারী সন্ত্রাসিদের দ্রুত আইনের আওতায় এনে বিচার এবং এবং নির্মিত বিল্ডিং উচ্ছেদ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাই।

 

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আইয়ুব আলী জানান, আমার ব্যাপারে আনিত অভিযোগ মিথ্যা। আমার ক্রয়কৃত বৈধ জমিতে আমি বিল্ডিং নির্মাণ করেছি। সব ধরনের বৈধ কাগজপত্র আমার কাছে আছে। অনুষ্ঠিত মানববন্ধনে এলাকায় প্রায় দুই শতাধিক মানুষ অংশ নিয়ে প্রতিবাদ জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com