1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্তরা ছাড় পাবে না : সমাজকল্যাণ উপদেষ্টা - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২০ অপরাহ্ন

শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্তরা ছাড় পাবে না : সমাজকল্যাণ উপদেষ্টা

  • আপডেটের সময়: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৭১ ভিউ

বার্তা ডেস্ক :: মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্তরা যেন কোনোভাবেই ছাড় না পায়, এ বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া বলে জানিয়েছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। 

(৮ মার্চ) শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নির্যাতিত শিশুটিকে দেখে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান। 

শারমিন এস মুর্শিদ বলেন, যে মেয়েটি এখনো নারী হয়ে ওঠেনি তার গায়ে পাষণ্ডরা হাত দেয় কী করে? এই দেশটা কি কাপুরুষের দেশ হয়ে গেল? আট বছরের শিশুর গায়ে হাত দিতে হয়! এই কাপুরুষ হায়েনাগুলো পুরুষ বেশে চারদিকে ঘুরে বেড়াচ্ছে। 

তিনি বলেন, দোষীরা যেন কোনোভাবে ছাড়া না পায় এই বিষয়ে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবো। অভিযুক্তরা যেন সর্বোচ্চ শাস্তি পায় সেই ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা যায়, মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের ৩য় শ্রেণিতে পড়ুয়া মেয়েশিশুটি রমজান ও ঈদের ছুটিতে স্কুল বন্ধ থাকায় কয়েক দিন আগে বোনের বাড়ি মাগুরা শহরের নিজনান্দুয়ালি এলাকায় বেড়াতে যায়। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে তাকে রক্তাক্ত অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা প্রথমে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখনো সে অচেতন অবস্থায় আছে। তাকে শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) রাখা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, অবস্থা আরও খারাপ হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হবে।

ধর্ষণের ঘটনায় শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ (৫০), স্বামী সজীব শেখের (১৮) পর এবার ভাশুর রাতুল শেখকে (২২) আটক করেছে পুলিশ। 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com