1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বাহুবলে আওয়ামী লীগ নেতার উপস্থিতিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন, ইউএনও-ওসির প্রতি নিন্দার ঝড় নবীগঞ্জ উপজেলা এনসিপি কর্তৃক ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত চুনারুঘাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সিলেটে বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভিডিও প্রকাশের পর নবীগঞ্জে প্রচারণা সামগ্রী অপসারণে প্রশাসনের অভিযান ভালোবাসার টানে পাকিস্তানি যুবক লাখাইয়ে ওসমানীনগরে চালককে হত্যা করে সিএনজি ছিনতাই কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ যুবক আটক জৈন্তাপুরে ৬৫ পিস ভারতীয় কম্বলসহ যুবক আটক কোম্পানীগঞ্জে বিজিবির ওপর মাদক কারবারিদের হামলা, ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেটের সময়: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১২৮ ভিউ

বার্তা ডেস্ক।। গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের আমবাগ খোলাপাড়া এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনে এ ঘটনাটি ঘটে।

 

নিহতরা হলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানাধীন হরিণাচালা হাউজিং এলাকার হাবিবুর রহমানের ছেলে হাফিজুর রহমান রিপন (৪৫) ও একই এলাকার সালা উদ্দিন সিদ্দিকীর ছেলে মাহমুদুল হাসান চঞ্চল (৩৮)। নিহত দুজনই ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।

 

পুলিশ ও এলাকাবাসী জানান, কোনাবাড়ী এলাকা থেকে মোটরসাইকেলে রিপন ও চঞ্চল কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর এলাকায় যাচ্ছিলেন। পথে আমবাগ খোলাপাড়া এলাকায় হয়ে ঢাকা-রাজশাহী রেলক্রসিং অতিক্রম করছিলেন তারা। এ সময় ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই দুজন নিহত হন। পরে নিহতের স্বজনরা মরদেহ উদ্ধার করে বাসায় নিয়ে যান। রিপন ঝুট ব্যবসা ও চঞ্চল একটি হাসপাতালের দেখাশোনার দায়িত্বে ছিলেন।

 

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাদির উজজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com