1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লা*শ উ দ্ধা র - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বাহুবলে আওয়ামী লীগ নেতার উপস্থিতিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন, ইউএনও-ওসির প্রতি নিন্দার ঝড় নবীগঞ্জ উপজেলা এনসিপি কর্তৃক ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত চুনারুঘাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সিলেটে বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভিডিও প্রকাশের পর নবীগঞ্জে প্রচারণা সামগ্রী অপসারণে প্রশাসনের অভিযান ভালোবাসার টানে পাকিস্তানি যুবক লাখাইয়ে ওসমানীনগরে চালককে হত্যা করে সিএনজি ছিনতাই কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ যুবক আটক জৈন্তাপুরে ৬৫ পিস ভারতীয় কম্বলসহ যুবক আটক কোম্পানীগঞ্জে বিজিবির ওপর মাদক কারবারিদের হামলা, ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লা*শ উ দ্ধা র

  • আপডেটের সময়: শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৯৪ ভিউ

মৌলভীবাজার প্রতিনিধি।। মৌলভীবাজারের বড়লেখায় জাকিয়া বেগম (২০) নামে এক কাতার প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্য হয়েছে। শুক্রবার রাতে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শ্বশুর বাড়ির লোকজনের দাবি, জাকিয়া আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা কেউই বলতে পারছেন না। পুলিশও প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। নিহত জাকিয়া উপজেলার বাদেপুকুরিয়া গ্রামের কাতার প্রবাসী আবুল হাসানের স্ত্রী। প্রায় ৭-৮ মাস আগে তাদের বিয়ে হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যার দিকে গৃহবধূ জাকিয়ার কোনো সাড়াশব্দ না পেয়ে শ্বশুর বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে তাকে গলায় শাড়ি দিয়ে ফাস লাগানো অবস্থায় ঘরের ভীমের সাথে ঝুলে থাকতে দেখেন। পরে বিষয়টা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। শনিবার ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

 

https://10ms.io/OvfHB1

স্থানীয়রা জানান, কোনো কারণ ছাড়াই একজন মানুষ কখনো আত্মহত্যা করতে পারেনা। হয়তো তিনি কারও ওপর অভিমান করেছেন কিংবা ঝগড়া করে আত্মহত্যা করতে পারেন। পুলিশ বিষয়টা তদন্ত করলে সত্য বেরিয়ে আসবে।

https://10ms.io/7vdyDb

বড়লেখা থানার এইআই মো. আব্দুর রাজ্জাক শনিবার বিকেলে বলেন, গলায় ফাস লাগানো অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কোনো কারণ জানা যায়নি। মৃত্যুর আগে ওই গৃহবধূ স্বামীর সাথে ফোনে কথা বলেছেন। লাশে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের ময়নাতদন্ত হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com