1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বান্ধবীর বাড়িতে চুরি করে স্বামীকে আইফোন ও বয়ফ্রেন্ডকে স্বর্ণের চেইন গিফট! - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাট রেমা-কালেঙ্গা বনে গোলাগুলি ঘটনায় ১০ জনের নামসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ নামে শাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা বাহুবলে আওয়ামী লীগ নেতার উপস্থিতিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন, ইউএনও-ওসির প্রতি নিন্দার ঝড় নবীগঞ্জ উপজেলা এনসিপি কর্তৃক ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত চুনারুঘাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সিলেটে বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভিডিও প্রকাশের পর নবীগঞ্জে প্রচারণা সামগ্রী অপসারণে প্রশাসনের অভিযান ভালোবাসার টানে পাকিস্তানি যুবক লাখাইয়ে ওসমানীনগরে চালককে হত্যা করে সিএনজি ছিনতাই কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ যুবক আটক

বান্ধবীর বাড়িতে চুরি করে স্বামীকে আইফোন ও বয়ফ্রেন্ডকে স্বর্ণের চেইন গিফট!

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১০৭ ভিউ

বার্তা ডেস্ক।। কিশোরগঞ্জের ভৈরবে বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে এক তরুণী ও তার স্বামীসহ বয়ফ্রেন্ডকে আটক করেছে থানা পুলিশ।

 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে পৌর শহরের দক্ষিণপাড়া এলাকা ও ঘোড়াকান্দা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

 

আটককৃতরা হলো- শহরের জগন্নাথপুর আওয়াল কান্দা এলাকার ইব্রাহিম মিয়ার মেয়ে সুমাইয়া বেগম (১৮) ও তার স্বামী রুহান মিয়া (২০)। সে দক্ষিণপাড়া এলাকার ভাড়াটিয়া রাসেল মিয়ার ছেলে ও সুমাইয়ার বয়ফ্রেন্ড শহরের ঘোড়াকান্দা এলাকার মৃত আবেদ আলীর ছেলে আক্তার হোসেন (১৯)। এ তথ্য নিশ্চিত করেছে ভৈরব থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহীন। পুলিশ জানায়, ২৫ জানুয়ারি চুরির অভিযোগ পেয়ে শহরের নিউটাউন এলাকায় যায় ভৈরব থানা পুলিশ। সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে যে কোন এক সময়ে নিউটাউন এলাকার বাসিন্দা বান্টি বেগমের বাড়িতে ৬ ভরি ১১ আনা স্বর্ণালংকার চুরি হয়।

 

এ ঘটনার সার্বিক তদন্ত করে সিসি ক্যামেরা ফুটেজ দেখে ২৮ জানুয়ারি বান্টি বেগমের ভাগনী নিধীর বান্ধবী সুমাইকে আটক করে থানায় আনা হয়। সুমাইয়াকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে চুরি করেছে। পরে তার দেয়া তথ্যমতে, সুমাইয়ার স্বামী রুহান ও তার বয়ফ্রেন্ড আক্তার আটক করে থানায় আনা হয়। তাদের জিজ্ঞাসাবাদে ১৪ আনা ওজনের একটি চেইন উদ্ধার করা হয়। এ ঘটনায় বান্টি বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে অভিযোগকারী বান্টি বেগম বলেন, আমাদের বাড়িতে এক সময় ভাড়া থাকতে সুমাইয়া ও তার পরিবার। ২৫ জানুয়ারি আমি ও আমার মা বেড়াতে গিয়ে ছিলাম। আমার বড় বোনের মেয়ে নিধীর বান্ধবী সুমাইয়া। ২৫ জানুয়ারি সন্ধ্যায় আমরা বাড়িতে না থাকার সুযোগে বেড়াতে এসে সুমাইয়া সঙ্গোপনে ঘরে প্রবেশ করে চুরি করে। সে আমাদের ঘরের আলমিরাতে থাকা ১৪ আনা ওজনের ১টি স্বর্ণের চেইন, ১ ভরি ওজনের ১টি স্বর্ণের ব্রেসলেট, ৩ আনা ওজনের ১টি স্বর্ণের আংটি, ৫ আনা ওজনের ১টি স্বর্ণের আংটি, ৩.৫ ভরি ওজনের ১টি স্বর্ণের হার, ২টি স্বর্ণের কানের দুলসহ সর্বমোট ৬ ভরি ১১ আনা স্বর্ণ নিয়ে যায়। আমার চুরি হওয়ার মালামাল পেতেই আমি থানায় অভিযোগ দিয়েছি। সুমাইয়ার পরিবার আমাদের চুরি হওয়ার স্বর্ণালংকার ফিরিয়ে দেয়ার আশ্বাস দিয়েছে।

 

 

এ বিষয়ে ভৈরব থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহীন বলেন, ২৫ জানুয়ারি সন্ধ্যায় সুমাইয়া তার বান্ধবী নিধীর বাড়িতে যায়। তখন নিধীর মামী ও নানু বাড়িতে ছিল না। সেই ফাঁকে সুমাইয়া স্বর্ণালংকার চুরি করে নিয়ে আসে। সুমাইয়াকে আটকের পর জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করেছে। সুমাইয়া স্বর্ণালংকার বিক্রি করে তার স্বামীর জন্য ১ লক্ষ টাকা দিয়ে আইফোন ও নিজের জন্য একটি স্মার্ট ফোন কিনেছে। তার কাছে কিছু নগদ টাকাও পাওয়া গেছো। সুমাইয়ার দেয়া তথ্যমতে তার বয়ফ্রেন্ড আক্তারের কাছ থেকে একটি ১৪ আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। আসামিদের রাতে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com