1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
সমন্বয়ক আখ্যা দিয়ে মেসে ঢুকে ৮ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাট রেমা-কালেঙ্গা বনে গোলাগুলি ঘটনায় ১০ জনের নামসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ নামে শাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা বাহুবলে আওয়ামী লীগ নেতার উপস্থিতিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন, ইউএনও-ওসির প্রতি নিন্দার ঝড় নবীগঞ্জ উপজেলা এনসিপি কর্তৃক ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত চুনারুঘাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সিলেটে বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভিডিও প্রকাশের পর নবীগঞ্জে প্রচারণা সামগ্রী অপসারণে প্রশাসনের অভিযান ভালোবাসার টানে পাকিস্তানি যুবক লাখাইয়ে ওসমানীনগরে চালককে হত্যা করে সিএনজি ছিনতাই কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ যুবক আটক

সমন্বয়ক আখ্যা দিয়ে মেসে ঢুকে ৮ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

  • আপডেটের সময়: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১০৮ ভিউ

বার্তা ডেস্ক।। সমন্বয়ক আখ্যা দিয়ে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের মেসে ঢুকে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত আট শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে গোপালগঞ্জ শহরের পাচুরিয়ায় শিক্ষার্থীদের মেসে হামলার এ ঘটনা ঘটে।হামলায় আহতরা হলেন অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সেলিম রেজা, কৃষি বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহমিদ ও ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াজদানী। এ ছাড়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুয়াজ বিল্লাহ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান এবং স্থানীয় দুই শিক্ষার্থী আসাদুল্লাহ ও খালিদও আহত হয়েছেন। আহত ইয়াজদানীর হাত ভেঙে গেছে বলে জানা গেছে।আহত শিক্ষার্থীরা জানিয়েছেন, ১০ থেকে ১৫ জন হঠাৎ মেসে প্রবেশ করে শিক্ষার্থীদের সমন্বয়ক আখ্যা দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাদের পাইপ দিয়ে মারতে শুরু করে। এ সময় তারা তাদেরকে বলেন, ‍‍`তোরা সমন্বয়ক তোরা আন্দোলন করেছিস‍‍`।শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফার্মেসি বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহীন বলেন, “গোপালগঞ্জে বার বার শিক্ষার্থীদের ওপর বিভিন্নভাবে হামলা করা হচ্ছে। আমরা অতিবিলম্বে এসব হামলার বিচার চাই। যে সকল সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।”গোপালগঞ্জ সদর থানার ইনচার্জ সাজ্জাদুর রহমান বলেন, “হামলায় জড়িতদের প্রধান ইফতিকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের সব টিম অন্যদের আটকের চেষ্টা করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com