1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

কুলাউড়ায় নিখোঁজের দুই দিন পর হাওর থেকে যুবকের লাশ উদ্ধার

  • আপডেটের সময়: রবিবার, ১ জুন, ২০২৫
  • ২৫৬ ভিউ

স্টাফ রিপোর্টার:: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রফিনগর হাওরে নিখোঁজ হওয়ার দুইদিন পর লোকমান মিয়া (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

(১ জুন) রোববার সকাল ৯টার দিকে উপজেলার ভূকশিমইল ইউনিয়নের হাকালুকি হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়। লোকমান মিয়া উপজেলার বরমচাল ইউনিয়নের রফিনগর গ্রামের আব্দুল লতিফের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত (৩০ মে) শুক্রবার সকালে চাচাতো ভাইয়ের হারিয়ে যাওয়া একটি ষাঁড় খুঁজতে একা রওনা হন লোকমান। তিনি রফিনগর-মাধবপুর হাওরের দিকে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

রোববার সকালে হাকালুকি হাওরে পানিতে ভেসে থাকা একটি লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে লোকমানের পরিবার সেখানে গিয়ে লাশ শনাক্ত করে থানায় খবর দিলে থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com