1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

সুদের টাকা নিয়ে গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সং ঘর্ষ

  • আপডেটের সময়: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৮১ ভিউ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সুদের টাকা আদায়কে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করলে কয়েকজন আহত হন বলে জানা গেছে। পরে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকজনকে আটক করে।

 

শুক্রবার (১৩ জুন) সকালে উপজেলার মাঝবাড়ী ও বংকুরা গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার আমবাড়ী গ্রামের মাওলানা ফারুক হিসেবে পরিচিত এক ব্যক্তির কাছ থেকে বংকুরা গ্রামের রেয়াজুল শেখ ৩০ হাজার টাকা ঋণ নেন। ওই টাকার সুদসহ তিনি ৬০ হাজার টাকা পরিশোধও করেন। কিন্তু মাওলানা ফারুক তাতে রাজি না হয়ে মাঝবাড়ী গ্রামের তার আত্মীয় ফারুকের মাধ্যমে আরও টাকা দাবি করেন।

 

গত বৃহস্পতিবার ফারুকের লোকজন সুদের টাকা আদায়ের জন্য রেয়াজুল শেখকে তার বাড়ি থেকে তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় গ্রামের লোকজন বাধা দিলে একপর্যায়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাধে। তখন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসা করে দেবেন বলে পরিস্থিতি শান্ত করেন।পরে শুক্রবার সকালে আবার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে ফের সংঘর্ষ সৃষ্টি হয় বলে জানিয়েছে পুলিশ ও এলাকাবাসী।

 

এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ কালবেলাকে জানান, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com