বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের কবিরা গ্রামের কাটাখাল ব্রীজের পাশ্চিম পাশ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বড়লেখা উপজেলার কবিরা গ্রামের জয়নাল উদ্দিনের ছেলে মোঃ রেজাউল করিম (১৯) ও ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার ছোট বাকাইল মধ্যপাড়া গ্রামের মকুল মিয়ার ছেলে ইউসুফ মিয়া (৩২)।
পুলিশ জানায়, শুক্রবার রাতে উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের কবিরা গ্রামের কাটাখাল ব্রীজ এলাকায় রেজাউল করিম ও ইউসুফ মিয়া গাঁজা-ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে- এমন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা’র দিক নির্দেশনায় শাহাবাজপুর পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।এ সময় তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন,এ ঘটনায় বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply