মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় ভারতীয় সীমান্ত থেকে প্রায় ২ কিলোমিটার অভ্যন্তরে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৫ অক্টোবর) রাতে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবির সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে ৫২-বিজিবির অধীনস্থ বিওসিটিলা বিওপির একটি টহলদল বড়লেখা সদর ইউনিয়নের সতকরাকান্দি উঠনির মোড় এলাকায় মালিকবিহীন অবস্থায় আমদানি নিষিদ্ধ ৩ হাজার প্যাকেট বিদেশি “মন্ড” সিগারেট জব্দ করে।জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লক্ষ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী পদক্ষেপের জন্য হস্তান্তরের কার্যক্রম চলছে।”
Leave a Reply