মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া-জুড়ী আঞ্চলিক সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারওয়ান আলম (২৪) নামের এক তরুণ নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
রোববার (২৬ অক্টোবর) রাতে কুলাউড়া-জুড়ী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারওয়ান বড়লেখা উপজেলার কাঁঠালতলী গ্রামের নাছির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১২টার দিকে ছাত্রদল নেতা মারওয়ানসহ তিন বন্ধু মোটরসাইকেলযোগে কুলাউড়া থেকে বড়লেখায় যাচ্ছিলেন।এ সময় উত্তর কুলাউড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মারওয়ানসহ মোট পাঁচজন আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে সবাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মারওয়ানকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে পিকআপের চালক শ্রীমঙ্গলের আলম মুন্সী ও তার সহকারীর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ও মোটরসাইকেলটি জব্দ করেছে।পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply