1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
জামালপুরে পানিতে ডুবে একই দিনে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :

জামালপুরে পানিতে ডুবে একই দিনে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু

  • আপডেটের সময়: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ ভিউ

জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে পানিতে ডুবে নিখোঁজ হওয়া পাঁচ শিশুর সবার মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২ নভেম্বর) সকাল ৮টার দিকে সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানি আমতলী এলাকা থেকে সর্বশেষ বৈশাখী আক্তার (৮)-এর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

 

নিহত বৈশাখী চর ভাটিয়ানি কাইজের বাড়ির আবুল হোসেনের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ঝিনাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় পাঁচ শিশু। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে শুক্রবার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানি আমতলী এলাকা থেকে দুদু মিয়ার মেয়ে পলি আক্তার (১২), ছেলে আবু হোসেন (৮) এবং সরিষাবাড়ি উপজেলার বাউসি এলাকার নুর ইসলামের মেয়ে সাইবা আক্তার (৯)-এর মরদেহ উদ্ধার করে। এদের মধ্যে পলি আক্তার ও আবু হোসেন ভাইবোন।

এরপর শনিবার দুপুরে ওই এলাকার আজাদ মিয়ার মেয়ে কুলসুম আক্তার (৮)-এর মরদেহ উদ্ধার করা হয়। তবে নিখোঁজ ছিল বৈশাখী আক্তার। শনিবার সন্ধ্যা পর্যন্ত তাকে না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস।

 

রোববার সকালে ঘটনাস্থল থেকে প্রায় পাঁচশ মিটার দক্ষিণে বৈশাখীর মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

সিধুলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য ওয়াহেদ আলী নান্টু বলেন, “শুক্রবার ও শনিবার চারজনের মরদেহ পাওয়া গিয়েছিল, একজন নিখোঁজ ছিল। আজ সকালে দক্ষিণ দিকে বৈশাখীর লাশ ভেসে ওঠে।”

মাদারগঞ্জ থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, “ঝিনাই নদীতে ডুবে নিখোঁজ হওয়া পাঁচ শিশুর সবার মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com