1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

সোনাইমুড়ীতে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মোটরসাইকেলের দুই আরোহীর

  • আপডেটের সময়: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ ভিউ

বার্তা ডেস্ক :: নোয়াখালীর সোনাইমুড়ীতে এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের চৌমুহনী টু সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সোনাইমুড়ীর উপজেলার সোনাপুর ইউনিয়নের বারাহিপুর গ্রামের মো. মিলনের ছেলে মাহমুদুর হাসান শোয়েব (২৩) ও শাহ আলমের ছেলে ফরহাদ আহমেদ ফাহিম (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সোনাইমুড়ী বাজার থেকে মোটরসাইকেলে শোয়েব ও ফাহিম চৌমুহনীর উদ্দেশ্যে রওনা দেয়।যাত্রা পথে মোটরসাইকেলটি চৌমুহনী টু সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া এলাকায় পৌঁছলে এক নারী পথচারী হঠাৎ রাস্তা অতিক্রম করার চেষ্টা করে।এ সময় মোটরসাইকেলটি হঠাৎ ব্রেক চাপায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খায়।এতে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হন।আরেকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।এক পথচারী নারীকে বাঁচাতে গেলে এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com