সরিষাবাড়ী জামালপুর প্রতিনিধিঃ জামালপুর সরিষাবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে ।”দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি””এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার সরিষাবাড়ী কলেজ মাঠ প্রাঙ্গনে বুধবার সকালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং অনুষ্ঠান চলাকালীন ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বর্তমান সময়ের দলের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস ।
উক্ত অনুষ্ঠানটির বাস্তবায়নে ছিলেন উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সরিষাবাড়ী এবং সহযোগিতায় ছিলেন প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প ((এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় । অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ডাঃ সুলতান সরকার ভেটেনারি সার্জন উপজেলা প্রাণিসম্পদ অফিস এবং সভাপতিত্ব করেন ডাঃ মোঃ হাবিবুর রহমান উপজেলা প্রাণিসম্পদ অফিসার সরিষাবাড়ী
এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোহছেন উদ্দিন উপজেলা নিবার্হী অফিসার সরিষাবাড়ী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিজা রিছিল সহকারী কমিশনার (ভূমি) সরিষাবাড়ী , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, কৃষি কর্মকর্তা অনুপ সিংহ , সমবায় কর্মকর্তা মোঃ সালাউদ্দিন ,অফিসার ইনচার্জ সরিষাবাডী মোহাম্মদ রাশেদুল হাসান এর প্রতিনিধি সাব ইন্সপেক্টর বিকাশ চন্দ্র সরকার সহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ । এ সময় প্রদর্শনের জন্য একাধিক স্টল বসানো হয়।
Leave a Reply