1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
৬ টাকা বাড়িয়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৫ টাকা - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

৬ টাকা বাড়িয়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৫ টাকা

  • আপডেটের সময়: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ ভিউ

স্টাফ রিপোর্টারঃ দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে। লিটারে ৬ টাকা বাড়িয়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আগামীকাল সোমবার (৮ ডিসেম্বর) থেকে কার্যকর হবে। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনার প্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে ভোজ্যতেলের মূল্য নিম্নোক্তভাবে সমন্বয় করা হলো। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা, ৫ লিটার বোতল সয়াবিন তেল ৯৫৫ টাকা। প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৭৬ টাকা ও প্রতি লিটার খোলা পাম তেলের দাম ১৬৬ টাকা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com