1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেটের সময়: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১০৩ ভিউ

সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জের সদর উপজেলায় র‍্যাব-৯ এর অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন-মো. রতন মিয়া (৩২) এবং মো. আবুল হাসনাত রনি (২০)।

র‍্যাব সূত্র জানায়, শনিবার (২৮ মার্চ) সকালে র‍্যাব-৯ এর সিপিসি-৩,সুনামগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর থানাধীন ওয়েজখালী বাজার এলাকায় অবস্থান নেয়।এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হলে দুইজন সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাঁদের গ্রেফতার করা হয়।

পরে গ্রেফতারকৃত ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁদের হেফাজতে থাকা দুটি  ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত গাঁজাসহ তাঁদের সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com