1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

  • আপডেটের সময়: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১২৪ ভিউ

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিয়ে বাড়ির আলোকসজ্জার বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজিত বর্মন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত সুজিত বর্মন ওই গ্রামের সত্যময় বর্মনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মধ্য তাহিরপুর গ্রামের অনিল বর্মনের বাড়িতে তার শ্যালিকা প্রিয়া বর্মনের বিয়ে উপলক্ষে রোববার রাতে গায়ে হলুদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের জন্য বাড়ির চারপাশে আলোকসজ্জা করা হয়েছিল।সোমবার সকালে বাড়ির আঙিনায় টানানো আলোকসজ্জার বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত স্পর্শ করলে সুজিত বর্মন বিদ্যুৎস্পৃষ্ট হয়।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ সময় তার শরীরের কিছু অংশ পুড়ে গেছে।

তাহিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক বলেন, বিয়ে বাড়ির আলোকসজ্জার বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com