সিলেট প্রতিনিধি: সিলেটের মোগলাবাজার থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সময় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার সাঙ্গর এলাকার মৃত আলী মিয়ার ছেলে মোঃ শুভ মিয়া (২৫), একই জেলার লাখাই থানার গনিপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে মোঃ কিতাব আলী (২২), লাখাই থানার কাটাইয়া এলাকার মোঃ কদর আলীর ছেলে আব্দুল আলী (২৩) এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার বেঠসর এলাকার মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ মনির মিয়া (৩২),
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ২টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোগলাবাজার থানার এএসআই মোঃ সোহেল রানা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে মোগলাবাজার থানাধীন কটাইবাড়ী রেস্টুরেন্টের পিছনে পরিত্যক্ত ফাঁকা স্থানে তীর-শিলং জুয়া খেলার সময় তাঁদেরকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান,এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply