1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন

সিলেটে ইয়াবাসহ যুবক গ্রেফতার

  • আপডেটের সময়: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৫২ ভিউ

সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর জালালাবাদ থানা পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবাসহ মোঃ মামুন আহমেদ (৩২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মোঃ মামুন আহমেদ সিলেটের জালালাবাদ থানার আখালিয়া, নোয়াপাড়া এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জালালাবাদ থানার এসআই (নিঃ) শাওন মাহমুদ অপু সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে জালালাবাদ থানাধীন ৮নং কান্দিগাঁও ইউনিয়নের নৈরপুতা জামে মসজিদের সামনের পাঁকা সড়ক থেকে মোঃ মামুন আহমেদকে গ্রেফতার করা হয়।এ সময় তাঁর কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, এ ঘটনায় জালালাবাদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com