1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

জগন্নাথপুরে জাল টাকাসহ গ্রেফতার-১

  • আপডেটের সময়: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৩৮ ভিউ

জগন্নাথপুর প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুরে জাল টাকা ক্রয়-বিক্রয়কালে সুজাত মিয়া (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১ হাজার টাকার ২৫টি জাল নোট জব্দ করা হয়।

আটক যুবক দিরাই উপজেলার জগদল ইউনিয়নের সিকান্দরপুর গ্রামের আকামত আলীর ছেলে।

শুক্রবার (২৩ মে) তাঁকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে কলকলিয়া বাসস্ট্যান্ড এলাকায় জাল টাকা ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন পালিয়ে যান। স্থানীয়দের সহযোগিতায় জাল টাকার ব্যবসায়ী সুজাতকে আটক করা হয়।

এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) নূর উদ্দিন আহমেদ বাদী হয়ে আটক ও পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। পরে আটক ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com