1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত

  • আপডেটের সময়: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৭৯ ভিউ

সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের শান্তিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নজরুল ইসলাম (৪০) নামক এক যুবদল নেতা নিহত হয়েছেন।

রোববার (১৫ জুন) সকাল ৮ টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম জয়কলস ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি এবং জামলাবাজ গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে। 

এই ঘটনায় জামলাবাদ গ্রামের রুস্তম আলীর ছেলে আজাদ মিয়া (৬০) নামে এক জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জামলাবাজ গ্রামে চাচাতো ভাই নজরুল ইসলাম ও তাজ উদ্দিনের মধ্যে সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। তারই জের ধরে রোববার সকাল ৮ টার দিকে বাড়ির সীমানায় বস্তা ফেলাকে কেন্দ্র করে নজরুল ইসলামের মা আফতাবজান বানুর সঙ্গে বাগবিতণ্ডা হয় তাজ উদ্দিনের পরিবারের। এক পর্যায়ে দুই পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে নজরুল ইসলামের বুকে সুলফির আঘাত লাগে এবং তার ভাই জালাল হোসেন গুরুতর আহত হন৷ উভয়কে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে নজরুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন৷ লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে৷ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com